খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৭ই এপ্রিল ২০২৩, ৪:১৫ এএম

অর্ধগলিত মরদেহ বান্দরবানে জঙ্গলে মিললো,বান্দরবানের রুমায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ-উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মুয়ালপি পাড়ায় নির্জন জঙ্গলে সদ্য মাটি দেওয়া একটি কবর দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের দেখানো কবরটি খুঁড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ-উদ্ধার করে রুমা থানাপুলিশ। মরদেহটি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা করা হচ্ছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। মরদেহের পরিচয় বা তিনি কোনো গোষ্ঠীর সদস্য কি না তা শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার ভোর থেকে উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে প্রায় আটঘণ্টা ধরে গোলাগুলির খবর পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই সংঘর্ষে তিনি মারা গেছেন।

মন্তব্য